ভুল
সপ্নময়ী
ভুল করেছি ভুল জেনেছি,
ভুলের গোপন স্বাদ বুঝেছি।
ছোট তরী পারে কি কভু;
যেতে গভীর সাগর দ্বীপে?
ভুলের মেলায় ভুল জিতেছি
ভুলের মাশুল তাই লুটেছি।
জীবন প্রাতে করুন ঘাতে
বুঝাতে নাই বাকি।
বুঝে বুঝে খুঁজে খুঁজে,
অবশেষে বুঝতে পেরে
ললাট পরে হাত।।
যা ছিল সব হাওয়ার ঘুড়ি
সময়ে তারে ধরতে নারি
সময় শেষে বুঝতে পারি
জীবন হল মিছেই পারি।